জাতির সংবাদ ডটকম।।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। এরই মধ্যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী পলি বিভিন্ন শিল্পীর সঙ্গে মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় ও নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন।
প্রচারণার অংশ হিসেবে তিনি শিল্পীদের কাছে নিজের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরছেন এবং তাদের সমর্থন কামনা করছেন। পলি শিবা সানু–জয় চৌধুরী পরিষদ থেকে ‘পলি’ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পলি বলেন, “আমি নির্বাচিত হলে শিল্পীদের স্বার্থ রক্ষা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রকে আরও পরিচিত করা এবং শিল্পী সমিতির কার্যক্রমকে গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করব। সকল শিল্পীর ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।”
প্রচারণায় বিভিন্ন শিল্পীর উপস্থিতি ও সমর্থনে তার নির্বাচনী কার্যক্রমে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে শিল্পীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং প্রার্থীরা নিজ নিজ পরিকল্পনা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।