নিলামের মাধ্যমে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং বাজারে অতিরিক্ত বৈদেশিক মুদ্রার তারল্য তুলে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার (৪ জুন) নিলামের মাধ্যমে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই ডলার কেনা হয়।

২০২৬ সালের জুন মাসে মোট ক্রয় করা হয়েছে ১০১ মিলিয়ন ডলার এবং ২০২৫-২৬ অর্থবছরে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৪১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

সূত্র জানায়, মার্কিন ডলারের বিপরীতে টাকার স্থিতিশীলতা এবং রেমিটেন্স ও রপ্তানি প্রবাহ পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এই ডলার ক্রয় করেছে।