বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে ভোট ও দোয়া প্রত্যাশী শিরিন শিলা

বুধবার, জুলাই ১, ২০২৬



জাতির সংবাদ ডটকম।।

আমি শিরিন শিলা। প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।

‎আমি বিশ্বাস করি, শিল্পী সমিতি হবে সকল শিল্পীর অধিকার, সম্মান ও কল্যাণের ঠিকানা। নবীন ও প্রবীণ—সব শিল্পীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।

‎আপনাদের আস্থা ও সমর্থন পেলে শিল্পীদের কল্যাণ, স্বচ্ছতা এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করব।

‎আপনাদের একটি মূল্যবান ভোট আমাকে দায়িত্বশীলভাবে কাজ করার সুযোগ করে দেবে। আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।