বিনোদন ডেস্ক: বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে বাবা দিবস। এদিন বাবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সামাজিক মাধ্যমে বাবাকে নিয়ে একটি হৃদয়ছোঁয়া পোস্ট করে তিনি তুলে ধরেছেন জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলোর একটি—বাবা ও সন্তানের বন্ধন।
বাবার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তুলে ধরেছেন বাবা-সন্তানের এক শাশ্বত বন্ধনের গল্প। সামাজিক মাধ্যমে বাবাকে নিয়ে একটি হৃদয়ছোঁয়া পোস্ট দেন এই অভিনেতা।
সেখানে প্রসেনজিৎ লিখেছেন, ‘সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়, কিন্তু বাবার ভালোবাসা কখনও বদলায় না। আমার নিজের জীবনে আমার বাপি আমাকে যে মূল্যবোধ, শৃঙ্খলা আর মানুষের প্রতি সম্মান করতে শিখিয়েছেন, তা আজও আমার পথচলার শক্তি।’
আজকের দিনে দাঁড়িয়ে প্রসেনজিৎ কেবল একজন সন্তান নন, তিনি নিজেও একজন বাবা। সেই পিতৃসত্তার অনুভূতি প্রকাশ করে তিনি আরও যোগ করেন, ‘আজ আমি নিজেও একজন বাবা। তাই বুঝতে পারি, সন্তানের জন্য একজন বাবার ভালোবাসা।’
শেষে লিখেছেন, ‘উদ্বেগ আর নিঃস্বার্থ ত্যাগ কতটা গভীর। এই বিশেষ দিনে আমার বাপিকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর পৃথিবীর সকল বাবাদের জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা।’