বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরীর সেজ ভাই আহমদ গনি চৌধুরী আর নেই

শুক্রবার, জুন ৫, ২০২৬

জাতির সংবাদ ডটকম।।

‎বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সেজ ভাই আহমদ গনি চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।


‎শুক্রবার (৫ জুন) সকাল ১০টা ৪৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

‎আহমদ গনি চৌধুরী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।



‎শনিবার (৬ জুন) বেলা ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ শাহী মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

‎আহমদ গনি চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএফইউজে, ডিইউজে, ফটিকছড়ি প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।