বিরোধী দলের কাজ করতে হয় না: নজরুল ইসলাম খান

শনিবার, মে ২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন,,,, বিরোধীদের কোন কাজ করতে হয় না, সংসদে বক্তব্য দিয়ে বাড়িতে চলে যায়।
২ মে শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত শ্রমিক দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

সভাপতিত্ব করেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

আলোচনায় নজরুল ইসলাম আরও বলেন
, শ্রমিকদের উপর নির্যাতনের ইতিহাস নতুন নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই বিভিন্ন সময় শ্রমিকদের উপর নির্যাতন চালানো হতো, এখনো এই নির্যাতন চলমান। আমি তো এখনো তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। বাংলাদেশীয় শ্রমিকরা ৮ ঘন্টার উপরে ডিউটি করতে হয়। এক সময় বাংলাদেশ থেকে আসামে শ্রমিক নেয়া হতো এবং তাদেরকে নির্মম নির্যাতন করে হত্যা করা হতো।
বিএনপি নেতা নজরুল ইসলাম বলেন…
শ্রমিকদের মধ্যে এখনো বিভিন্ন গ্রুপিং রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে দলাদলি বন্ধ করে কাজ করতে হবে।
হকারদের উচ্ছেদের বিষয়ে তিনি জানান, অবশ্যই তাদের কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা করেই উচ্ছেদ করা উচিত, তবে সব সময় চাইলেই বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয় না। তাছাড়া উচ্ছেদের আগে কয়েকবার হকারদের কে নোটিশ দেয়া হয়েছে।
বিএনপির এই নেতা ১২ দলীয় জোটের সহায়তা প্রত্যাশা করে বলেন…
আপনারা সরকারকে সহযোগিতা করুন সরকারের সঙ্গে থাকুন, হতাশ না হয়ে কিছুটা সময় দিন, তবে সরকার যদি ভুল করে যদি দুর্নীতি করে অবশ্যই এর প্রতিবাদ করবেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আহসান হাবীব লিংকন, মহাসচিব,জাতীয় পার্টি (কাজী জাফর)মো. শামসুদ্দিন পারভেজ, চেয়ারম্যান বাংলাদেশ কল্যাণ পার্টি ও সমন্বয়ক ১২ দলীয় জোট, এম এ বাশার, চেয়ারম্যান, বাংলাদেশ এলডিপি, আমিনুল ইসলাম, চেয়ারম্যান ইউনাইটেড লিবারেল পার্টি , ফিরোজ মোহাম্মদ লিটন, চেয়ারম্যান, প্রগতিশীল জাতীয়তাবাদী দল, এম এ মান্নান, সভাপতি নয়া গণতান্ত্রিক পার্টি, মোহাম্মদ আবু হানিফ, মহাসচিব, বাংলাদেশ কল্যাণ পার্টি, অ্যাডভোকেট জাকির হোসেন, মহাসচিব, ন্যাশনাল লেবার পার্টি, মুফতি জাকির হোসেন, যুগ্ম মহাসচিব জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, মো.শওকত হোসেন, ভাইস চেয়ারম্যান, ইউনাইটেড লিবারেল পার্টি, মোহাম্মদ গাজী ওমর ফারুক, ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টি (কাজী জাফর), মোহাম্মদ মাহবুব মোরশেদ হেলাল, ভারপ্রাপ্ত, মহাসচিব, বাংলাদেশ এলডিপি, আহমেদুর রহমান, সেক্রেটারি জেনারেল পিএনপি, ডা. ইমরুল কায়েস, মহাসচিব, নয়া গণতান্ত্রিক পার্টি, প্রমুখ।