বুড়িচংয়ে নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার) চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশন-বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত

রবিবার, মে ৩১, ২০২৬

জাতির সংবাদ ডটকম।। 

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নে ‘মোঃ নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার)চেয়ারম্যান ফাউন্ডেশন’ বৃত্তি পরীক্ষার ২০২৫ এর সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। কালিকাপুর আবদুল মতিন সরকারি কলেজে (রবিবার ৩১ মে ২০২৬) সনদ প্রদান অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামে বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত হয়ে বেলা ১২ টায় সমাপ্তি হয়।এতে স্বতঃস্ফূর্তভাবে অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সনদ সংগ্রহ করে।

সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকশীমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) কালিকাপুর আবদুল মতিন সরকারি কলেজ মোঃ জামাল হোসাইন।আর ও উপস্থিত ছিলেন মরহুম নুরুল ইসলাম (আবদুল হক) মাস্টার সাহেবের বড় ছেলে উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সুলায়মান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান জামশেদুল আলম, অধ্যক্ষ ফকির বাজার স্কুল এন্ড কলেজ মোঃ পিজিউল আলম,মাওলানা জাহিদ উল্লাহ উপাধ্যক্ষ সাহেবাবাদ ফাযিল মাদ্রাসা, প্রভাষক রিলায়েন্স বহুমুখী কলেজ সাজেদুজ্জামান সোহাগ, প্রধান শিক্ষিকা শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোসাঃ লায়লানুর,জামশেদুল আলম
প্রধান শিক্ষক পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
সমাজ সেবক মোঃ ওমর ফারুক, লাইব্রেরিয়ান কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ মোঃ দুলাল হোসেন,মশিউর রহমান,ফারুক আহমেদ, জাহাঙ্গীর, শরিফুল ইসলাম মাস্টার, শামসুজ্জামান সায়েম, সোহেল রানা, নুরুজ্জামান, গোলাম জিলানী জীবন, হাবিব, নজরুল সহ আরো অনেকে।

উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর ২০২৫ সালে অনুষ্ঠিত হয়েছিল নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার) চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশন-বৃত্তি পরীক্ষা।
এতে ২৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন এর শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিল । মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫২৪ জন। এতে ট্যালেন্টপুলে ৪২ এবং সাধারনে ৮২ মোট ১২৪ জন বৃত্তি পেয়েছে।

নুরুল ইসলাম (আবদুল হক) চেয়ারম্যান ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে। সুনামের সাথে ১৪ বছর অতিক্রম করে ১৫ বছরে পদার্পণ এই অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠানটি।