বেগম খালেদা জিয়া সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

শনিবার, আগস্ট ১, ২০২৬

জোবাইদা ইসলাম ।।

‎‘সেবা, মানবতা, উন্নয়ন—আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম খালেদা জিয়া সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর মেহেরবা প্লাজা, তোপখানা রোডে -এ অনুষ্ঠিত এ সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতে ৩১ সদস্যের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষনা করা হয়।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, সেবামুখী ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য। তারা দেশ ও মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

‎এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।