ভূমিকম্পে দেয়াল ধসে মা নিহত আহত মেয়ে

শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫

‎
‎জাতির সংবাদ ডটকম।।
‎
‎নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে।
‎
‎শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয়রা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই বাড়ির একটি পুরোনো দেয়াল ধসে পড়লে মা–মেয়ে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। আহত মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
‎
‎রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎