মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের দক্ষিণ লামুয়া গ্রামে মক্তবে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর শিশুটির অভিযোগের ভিত্তিতে স্থানীয় জনতা অভিযুক্ত এক ব্যক্তিকে তার বাসার সিংলিং এর উপর থেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এ ঘটনায় আটক আসামীর ফাঁসির দাবীতে শ্রীমঙ্গল চৌমুহনীতে স্থানীয় জনতা মানববন্ধন করেন।