ম্যাক্স হেলথকেয়ার ও মেডিএইডারের যৌথ উদ্যোগে বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের আলোচনা

শুক্রবার, মে ২৯, ২০২৬


‎জাতির সংবাদ ডটকম।।

‎এশিয়ার অন্যতম সেরা হাসপাতাল গ্রুপ ম্যাক্স হেলথকেয়ার–এর আন্তর্জাতিক প্রধান মি. রাজ রায়না সম্প্রতি বাংলাদেশ সফরকালে আন্তর্জাতিক হেলথ ট্রাভেল বিশেষজ্ঞ ও মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীম–এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

‎বৈঠকে শাব্বির আহমদ তামীম বলেন, বাংলাদেশের রোগীরা যেন ম্যাক্স হেলথকেয়ারের সকল প্রতিষ্ঠানে সঠিক ও মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।

তিনি বাংলাদেশ সফরের জন্য মি. রাজ রায়নাকে আন্তরিক অভিনন্দন জানান।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন ম্যাক্স হেলথকেয়ারের এশিয়া প্রধান মি. সুরাজ যোশেপ এবং বাংলাদেশ প্রধান মি. শুশোভন পান্ডা।

‎বৈঠকে মি. রাজ রায়না ভবিষ্যতে ম্যাক্স হেলথকেয়ারের সকল প্রতিষ্ঠানে রোগীসেবার মানোন্নয়নে শাব্বির আহমদ তামীমের সহযোগিতা কামনা করেন।

তিনি বাংলাদেশি রোগীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।