জাতির সংবাদ ডটকম।।
আসন্ন রূপপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন আফরোজা আক্তার শোভা। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয়দের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে সমর্থকদের দাবি।
আফরোজা আক্তার শোভা বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি রূপপুর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ পরিচালনার ওপর গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। সকলের সহযোগিতা ও সমর্থন পেলে রূপপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।”