শিল্পী সমিতি নির্বাচন: সহ-সাধারণ সম্পাদক পদে ভোট চাইলেন রীনা খান

বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

বিনোদন প্রতিবেদক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী রীনা খান শিল্পী সমাজের সকল ভোটারের কাছে আন্তরিকভাবে দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট কামনা করেছেন।

নির্বাচনী প্রচারণায় রীনা খান বলেন, চলচ্চিত্র শিল্পীদের ভালোবাসা, সম্মান ও কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নির্বাচিত হলে শিল্পীদের ন্যায্য অধিকার রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং শিল্পী সমিতিকে আরও কার্যকর ও শক্তিশালী করতে আন্তরিকভাবে কাজ করবেন।

তিনি বলেন, “আমি আপনাদের একজন হয়ে সবসময় শিল্পী সমাজের পাশে থাকতে চাই। আপনাদের একটি মূল্যবান ভোট আমাকে সেই সুযোগ করে দিতে পারে। তাই আগামীকালের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে আমাকে ভোট দিয়ে আপনাদের আস্থা ও সমর্থন দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

এদিকে, রীনা খানের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরাও শিল্পী সমাজের সদস্যদের কাছে তাঁর জন্য ভোট প্রার্থনা করছেন। তারা আশা প্রকাশ করেন, শিল্পীদের কল্যাণে কাজ করার সুযোগ দিতে ভোটাররা রীনা খানের পাশে থাকবেন।

আগামীকালের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে রীনা খানের জন্য সবার দোয়া ও মূল্যবান ভোট কামনা করা হয়েছে।