সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১

শুক্রবার, জুন ৫, ২০২৬

 

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার জয়দেবপুর গ্রামের মৃত জার্জিস এর পুত্র মনিরুল ইসলাম (৪০) বাদী হয়ে ৬ জন নামধারী ও ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, সাপাহার উপজেলার জয়দেবপুর গ্রামের মৃত: জার্জিস এর পুত্র মোঃ সাইদুর রহমান (৬৮), মোঃ সাইফুলদীন (৬২), সাইফুলদীন এর পুত্র মোঃ মামুন অর রশিদ (২৮), সাইদুর রহমান এর পুত্র আনোয়ার (৪২), আঃ আজিজ (২৬), মৃত- সাবেদ আলীর পুত্র আফতাব উদ্দীন (৬০) গং দের সাথে একই গ্রামের মনিরুল ইসলামের পরিবারের সদস্যদের জমি-জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ মনোমালিন্য চলছিলো।

ঘটনারদিন গত ৩ জুন (বুধবার) রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় বিবাদী মোঃ সাইদুর রহমান বাদী মনিরুল কে মোবাইল ফোন করে সাইদুর এর বাড়িতে জমি-জায়গা নিয়ে মীমাংসার জন্য ডাকে। রাত আনুমানিক ৯ টার সময় জমি-জায়গা নিয়ে সামান্য কথা কাটা-কাটি হয়। একপর্যায়ে বিবাদীরা লোহার রড দিয়া মনিরুল কে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। সে সময় মনিরুল চিৎকার শুরু করলে তার ভাতিজা রেজাউল করিম (১৮) ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে সে সময় বিবাদীদের হাতে থাকা লোহার রড দিয়ে রেজাউল কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি আঘাত করে এবং তার দিয়ে গলা পেঁচাইয়া শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত অবস্থায় রেজাউল কে উদ্ধার করে সাপাহার সরকারি হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনাকে কেন্দ্র করে সুষ্ঠু বিচারের দাবীতে
মনিরুল ইসলাম বাদী হয়ে ৬ জন সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।