স্টাফ রিপোর্টার:
নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের খড়ের পালায় (গাদায়) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
সোমবার (৮ জুন) রাত ১ টার দিকে উপজেলার হাপানিয়া আন্ধারদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন রাতে বাড়ির সামনে রাখা ৩ টি খড়ের পালায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও খড়ের পালা আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী হাপানিয়া আন্ধারদিঘী গ্রামের মৃত- জমসেদ আলীর পুত্র দুরুল ইসলাম বলেন, খড়ের পালায় কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে আমার সাথে শত্রুতার জেরে এত বড় ক্ষতি করেছে প্রায় ৪০ হাজার টাকার মতো।
তিনি ধারণা করছেন, প্রতিপক্ষরা আক্রোশ মেটাতে এই অগ্নিসংযোগ করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া প্রস্তুতি চলছে।