হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারের বেশি হাজি

রবিবার, মে ৩১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালন শেষে ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন দেশে ফেরেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি ফ্লাইটে ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ৩০০ জন দেশে ফিরেন।

শনিবার (৩০ মে) এসব হাজি দেশে পৌঁছান। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ছিলেন ৪১৬ জন।

এদিকে, রোববার (৩১ মে) দ্বিতীয় দিনে আরও ১৪টি ফ্লাইটে পাঁচ হাজারের বেশি হাজির দেশে ফেরার কথা রয়েছে।

দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিরা হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, চলতি বছর হজ পালনের সময় উল্লেখযোগ্য কোনো ভোগান্তির মুখোমুখি হতে হয়নি।

হাজিরা জানান, বাংলাদেশ ও সৌদি আরবে থাকা-খাওয়া, যাতায়াত এবং অন্যান্য সেবাসহ সার্বিক ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল ও সন্তোষজনক।