সাংবাদিক মোস্তাকের মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

জাতির সংবাদ ডটকম।।

রবিবার ১৯ ই এপ্রিল ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও ঢাকা জার্নালিস্ট কাউন্সিল ডিজেসি এর সাধারণ সম্পাদক, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ -সভাপতি মো: মোস্তাফিজুর রহমান মোস্তাকের মাতা শারীরিক বার্ধ‍্যকজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৫ পুত্র এবং ৩ কন‍্যা সন্তানসহ অনেক গুনগাহী রেখে গেছেন। মো: মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন,জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান,পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদ সালেহিন,ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সভাপতি ইকরামুল কবির টিপু, ওল্ড ঢাকা নাগরিক সমাজের সভাপতি আব্দুল রউফ মহাসচিব সানি মাহতাব, গাংচিল সাংবাদিক ফোরামের সভাপতি নাসিমা সোমা ও সাধারণ সম্পাদক জহুর ইকবাল, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের
চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, ঢাকা ইয়ূথ ক্লাব ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহাগ মহাজন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ফরিদ সিদ্দিকী, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক শামীম শেখ ঢাকা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ, এম আমিন, নারিন্দা লায়ন্স ক্লাবের সভাপতি আজাদ হোসেন কবির, জাতির সংবাদ ডটকম পরিবার, দৈনিক সংবাদ সারাবেলা পরিবার, দৈনিক বাংলাদেশের আলোর পরিবার,দৈনিক নওরোজ পরিবার, সহ বিভিন্ন সাংবাদিক এবং সামাজিক সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছে।রবিবার বাদ এশা নবাব বাড়ির জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ পড়ান বাংলার তারেক জামিল খ্যাত মুফতি নজরুল ইসলাম কাসেমী শেষে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজার নামাজে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। আজিমপুর কবরস্থানে মরহুমার দাফন শেষে আজিমপুর কবরস্থান মসজিদের খতিব মাওলানা ইমরান দোয়া পরিচালনার মধ‍্য দিয়ে দাফন কার্য শেষ হয়। এদিকে মরহুমার পুত্র মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক যেসব ব‍্যক্তি এবং সংগঠন তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তার মায়ের বিদেহী আত্মার মাগফিরাতও কামনা করেছেন।