রামপুরা বনশ্রীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬

 

 

প্রতিবেদক ঢামেক।।

রাজধানীর রামপুরা বনশ্রী আইডিয়াল স্কুলের সামনে ট্রাকের ধাক্কায় মোটরবাইক আরোহি সুমন কাজী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার( ৩ এপ্রিল) রাত সারে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে( ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার মামা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান,আমার ভাগিনা হার্ডওয়ার ব্যবসায়ী ছিল, রাতের দিকে মোটরবাইক চালিয়ে বাসায় ফেরার পথে রামপুরা বনশ্রী ডি ব্লক আইডিয়াল স্কুলের সামনে একটি বেপরোয়া ট্রাক দ্রুতগতিতে বাইকের পিছনে ধাক্কা দেয় এতে আমার ভাগিনা রাস্তার উপর পরে গিয়ে গুরুতর আহত হয়।পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানিয় একটি হাসপাতালে নিয়ে যাই সেখানে অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার ভাগিনকে মৃত বলে জানান।

তিনি আরো জানান,আমার ভাগিনার বাড়ি, বরিশাল জেলার গৌরনদী থানার বড় দুলাই গ্রাম তার পিতা কাজী হাবিবুর রহমান। বর্তমানে উত্তর বাড্ডার ১০ নং রোডে ১০ নং একটি ভাড়া বাসায় করতো।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।