সমাজকল্যাণ মন্ত্রীর এপিএস হলেন ডাঃ মোঃ জাভেদ হোসেন

বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

সমাজকল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন এর এপিএস (সহকারী একান্ত সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডাঃ মোঃ জাভেদ হোসেনকে ।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রী ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন যতদিন এ পদে অলংকৃত করবেন অথবা ডাঃ জাভেদ হোসেনকে তার সহকারী একান্ত সচিব পদে যতদিন এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

এর আগে ডাঃ মোঃ জাভেদ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনসিটু ১০০ শয্যা বার্ন ইউনিটে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন।