ইসরাত জাহান ময়না।।
গণতন্ত্রের ‘মা’ ও আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামী রাজনৈতিক ও ব্যক্তি জীবনের স্মৃতিকে অম্লান রাখার লক্ষ্যে “বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ”-এর নীতি নির্ধারণী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ মে ২০২৬) বিকাল ৪টায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম এবং গাজীপুর জেলার আহ্বায়ক কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন এবং সদস্য সচিব মাজহারুল আলম মিথুন।
এছাড়া সভায় ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের সকল নেতৃবৃন্দ।
সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়