মৌলভীবাজারের জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিল

রবিবার, মে ৩১, ২০২৬

 

বিকুল চক্রবর্তী :
মৌলভীবাজারে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে শনিবার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, দলের জাতীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য মাহিদুর রহমান-এর আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা জীবন নিয়ে আলোচনা করেন মাহিদুর রহমান সহ সিনিয়র নেতৃবৃন্দ। সভায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কৃষক দল, শ্রমিক দল এবং যুবদলের নেতাকর্মীরা এ দোয়া ও স্মরণসভায় অংশগ্রহণ নেন।