প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

সোমবার, জুন ১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার (১ জুন) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এর আগে এটি সোমবার দুপুর ১২টায় আয়োজনের কথা জানানো হয়েছিল।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে ঈদ উপলক্ষে সরকারের গৃহীত বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন।