ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি পদে আলোচনায় মোঃ ইহ্সান মামদূদ

রবিবার, জুন ৭, ২০২৬

 

স্টাফ রিপোর্টার।। 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সংগঠনের সভাপতি পদে সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় উঠে এসেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিঃসহঃসভাপতি মোঃ ইহ্সান মামদূদের নাম।

দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ইহ্সান মামদূদ মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন বলে জানা গেছে।

বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ তাকে তরুণ নেতৃত্বের মধ্যে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

দলীয় নেতাকর্মীদের একাংশের মতে, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি পদে মোঃ ইহ্সান মামদূদ একজন শক্তিশালী সম্ভাব্য নেতৃত্ব হিসেবে বিবেচিত হচ্ছেন।

দলের সিনিয়র নেতাদের মতে, তরুণ ও কর্মীবান্ধব নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে।

এ কারণে নতুন নেতৃত্বের আলোচনায় ইহ্সান মামদূদের নাম গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

তবে যুবদলের নতুন কমিটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত কমিটি ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

“সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি পদে আলোচনায় রয়েছেন মোঃ ইহ্সান মামদূদ”— এমনটাই মনে করছেন তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।