মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের ডাসারে অপসাংবাদিকতা ও হলুদ অসাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সচেতন নাগরিক সমাজ।
সোমবার সকাল ১১টায় ঢাকা বরিশাল মহাসড়কের পাশে পাথুরিয়াপাড় এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সাংবাদিকতার আড়ালে কথিত অপ সাংবাদিকরা প্রশাসন ও সাধারণ জনসাধারণকে বিভিন্নভাবে হয়রানী করেছেন। মিথ্যা ও ভূয়া সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং মাদক কারবারিদের সহায়তা করা এসব হলুদ সাংবাদিকের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
পরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এক বিক্ষোভ মিছিল করা হয়। এতে ডাসার উপজেলার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।