জাতির সংবাদ ডটকম।।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের বিদায় উপলক্ষে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এক আন্তরিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এ সময় বিদায়ী উপাচার্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে তাঁকে শুভেচ্ছা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।