সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

বুধবার, জুলাই ১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন– যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা কথাও জানান তিনি।

এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তি হাত থেকে রক্ষা জরুরি।

এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ভুমিকা রাখবে উল্লেখ করেন তিনি।