সুখে-দুঃখে আইহাই ইউনিয়নবাসীর পাশে থাকার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ মাহমুদের

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

 

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ মাহমুদ। তিনি আইহাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরিফ মাহমুদ বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে আইহাই ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখার চেষ্টা করবেন। ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দলীয় রাজনীতিতে আরিফ মাহমুদ এর আগে আইহাই ইউপি ছাত্রদলের সভাপতি ও আইহাই ইউপি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এলাকায় গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং সহযোগিতা কামনা করেন।