আদালত প্রতিবেদক: সারাদেশে সব অবৈধ ইট ভাটা চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সব বিভাগীয় কমিশনার ও ডিসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে হাইকোর্ট বলেন, দেশের পরিবেশ রক্ষায় প্রসাশন ব্যর্থ, পরিবেশ রক্ষায় আইনের কঠোর করতে হবে। […]