বিকুল চক্রবর্তী: মৌলভীবাজার প্রতিনিধি সীমান্তে মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে গত আট মাসে ব্যাপক সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়ন। চলতি বছরের জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে ৯১৩ কোটি ২ লাখ ৫৪ হাজার ৫৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য, চোরাচালানি পণ্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। […]