বেরোবি প্রতিনিধি, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সহকারী প্রক্টর ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থী লিখিতভাবে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রটি ৩১ পৃষ্ঠার, যেখানে ধারাবাহিক মানসিক ও শারীরিক হয়রানির কথা উল্লেখ করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের রহিমা (ছদ্মনাম) নামের […]