নিজস্ব প্রতিবেদক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার।
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত শিক্ষাখাত গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ববি হাজ্জাজও। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। আমি প্রতিমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী- কেউই দুর্নীতি করবে না। মন্ত্রণালয়ের কাজে কোনো রাজনীতিকরণও হবে না।
সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।