মিরসরাইয়ে এমপি নুরুল আমিনের সুস্থতা কামনায় মডেল মসজিদে বিএনপির দোয়া মাহফিল

শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

জাতির সংবাদ ডটকম।।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন-এর সুস্থতা কামনায় মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলা মডেল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী। তিনি এমপি নুরুল আমিনের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুয়েল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম তৌহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে এমপি নুরুল আমিনের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।