নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ সাক্ষাৎ করেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন ‘যমুনা’ থেকে সাবেক প্রধান উপদেষ্টার বিদায়কালে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন– প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।