শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল

বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারী কলেজে ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনিুষ্টিত হয়েছে।

বুধবার ক্যালেজ ক্যাম্পাসে সবুজ ঘাসের উপর মাদুর বিছিয়ে আয়োজন করা হয় এ ইফতার মাহফিলের। ইফাতার মাহফিলে কলেজ ছাত্র শিবিবেরর নেতাকর্মী ছাড়াও শ্রীমঙ্গল উপজেলা জামায়েতের নেতৃবৃন্দ ও সূধী বৃন্দ উপস্থিত ছিলেন।


এ সময় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ নিয়ামত, রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য অসংখ্য কল্যাণের দ্বার উন্মুক্ত করে দেন।

রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি, আত্মসংযম ও তাকওয়া অর্জনের মাস। মহান আল্লাহ বলেন, “হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।” তাই রমজানের মূল শিক্ষা হলো—নিজেকে গুনাহ থেকে বিরত রাখা এবং আল্লাহর নৈকট্য লাভ করা।