সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঝটিকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

রবিবার, মার্চ ২৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।

আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশের আগে প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন।

৬ নম্বর ভবনে জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজখবর নেন সরকারপ্রধান। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজখবর নেন তিনি।

এরপর ৫ নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকারপ্রধান।

সূত্র : ইউএনবি