আবদুল বাসেদ সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে নবগঠিত বাংলাবাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইমরান, পুলিশ সার্কেল, বেগমগঞ্জ এবং কামাখ্যা চন্দ্র দাস, আহ্বায়ক, বেগমগঞ্জ উপজেলা বিএনপি।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামজ্জুমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নবগঠিত এই পুলিশ ফাঁড়ি চালুর ফলে বাংলাবাজার ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং অপরাধ নিয়ন্ত্রণে ফাঁড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।উদ্বোধন শেষে অতিথিরা নবগঠিত পুলিশ ফাঁড়ির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।