মিরপুর সরকারি কোয়ার্টারে খেলার মাঠ সংস্কারে ৩০ হাজার টাকা প্রদান করলেন কাউন্সিলর প্রার্থী খালেদ

শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক
সাইফুন নবী খালেদ মিরপুর আনছার ক্যাম্প সরকারি কর্মকর্তা- কর্মচারী আবাসনে সকল এ্যালটিদের সাথে এক মতবিনিময় সভা করেন । গতকাল বাদ মাগরিব এ সভার আয়োজন করেন কোয়াটারের এ্যালোটি বৃন্দ।

এসময় কাউন্সিলর প্রার্থী সাইফুন নবী খালেদ উপস্থিত এ্যালটিদের সাথে আগামী কাউন্সিলর নির্বাচন নিয়ে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বস্ত প্রদান করেন, তিনি বলেন আমি নির্বাচিত হয় না হয় সব সময় আপনাদের পাশে থেকে সকল এ্যালটিদের নিয়ে কাজ করে যাবো, সব সময়ের জন্য আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তিনি উপস্থিত এ্যালোটিদের মাঝে নগদ ৩০ হাজার টাকা খেলার মাঠ সংস্কার ও কোয়ার্টারে উন্নয়নের স্বার্থে প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন দারুস সালাম থানা বিএনপি নেতা সারোয়ার আলম রনি, মৎস্যজীবী দলের সহ-সভাপতি এম এ হাসান, এ্যালোটিদের মধ্যে আকরাম হোসেন, হুমায়ূন কবির, সজল, জুবেল জুমাদ্দার, আশিক, ওয়াসিম প্রমুখ।