জাতির সংবাদ ডটকম।।
জেলা প্রশাসক, পুলিশ সুপার, কুমিল্লা, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, কুমিল্লা, সহকারী পরিচালক, বিআরটিএ, কুমিল্লা-এর সাথে জুম মিটিংয়ে চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের দায়িত্ব প্রাপ্ত ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি (২৭৭ লক্ষ্মীপুর-৪) প্রধান অতিথি হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় ঢাকামুখী লেনে তীব্র যানজটের কারণ ও ভবিষ্যতে তা নিরসনে করনীয় বিষয়ে মতবিনিময় করেন।
গত ২৯/০৮/২০২৬ তারিখ রোজ- শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় আষাঢ়িয়ারচর সেতুতে জরুরি সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে তীব্র যানজটের ও জনদুর্ভোগের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি।
জুম মিটিংয়ে এই যানজটের যেসব কারণগুলো চিহ্নিত করা হয় সেগুলো হলোঃ
১। সড়ক সংস্কার: সেতুর ঢাকামুখী লেনে বড় গর্ত দেখা দেওয়ায় এক লেনে যান চলাচল বন্ধ রেখে জরুরি মেরামত কাজ
করা হয়।
২। এক লেন বন্ধ: দুই লেনের পরিবর্তে মাত্র এক লেন দিয়ে সীমিত পরিসরে যানবাহন চলাচলের সুযোগ থাকায় গাড়ির
দীর্ঘ সারি তৈরি হয়।
৩। অতিরিক্ত চাপ: ব্যস্ততম এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় যানজট দ্রুত পিছনের দিকে ছড়িয়ে পড়ে।
৪/ সমন্বয়ের ঘাটতিঃ রোডস এন্ড হাইওয়ে, নারায়ণগঞ্জ এর ব্রীজ সংস্কার কার্যক্রম বিষয়ে আন্তঃজেলা/আন্তঃডিপার্টমেন্ট সমূহের সমন্বয়ের ঘাটতি ছিল বলে সভায় উল্লেখ করা হয়।
৫/ জনদুর্ভোগ এড়াতে প্রচারণা না করাঃ
ব্রীজ/রাস্তা সংস্কার কার্যক্রম চলাকালীন সময় রাস্তায় যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটবে সে বিষয়ে প্রচারণা প্রয়োজন
ছিলো বা গুরুত্বপূর্ণ টিভি চ্যানেলে স্ক্রল আকারে প্রচারিত হতে পারতো।
রাস্তায় চলাচলে ব্যাঘাতের জন্য জরুরী বিকল্প রাস্তার পরামর্শ সম্বলিত প্রচারণা বা এন্ট্রিমুখে বিলবোর্ড থাকতে পারতো।
৬/ জরুরী যানবাহনের জন্য বিকল্প পথ না দেখানোঃ
দীর্ঘ যানজট মোকাবেলায় ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী রাস্তায় নিয়ন্ত্রিত জরুরী গাড়ী (এম্বুলেন্স, বিদেশযাত্রী) পাস
আউট করা যেতো।
হুইপ জুম প্লাটফর্মে উপস্থিত সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যানজটে সৃষ্ট জনদুর্ভোগ লাঘবের জন্য আরো সতর্ক ও পূর্ব প্রস্তুতি বাড়ানোর তাগিদ দেন।
তিনি নারায়নগন্জের গতকালকের দীর্ঘ যানজটসহ যে কোন যানজট ও এ কারণে সৃষ্ট জনদুর্ভোগ এড়াতে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর-সংস্থা সমূহের সমন্বয়ের উপর জোর দেন। পাশাপাশি সড়ক ও সেতু সংস্কারের পূর্বে পর্যাপ্ত বিকল্প পথ রাখা আবশ্যক বলে তিনি মত দেন।