আবুল কাশেম, জামালপুরঃ ফ্যামিলি কার্ড কার্যক্রম স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ফ্যামিলি কাঠ কার্যক্রমের দেশ ব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরন প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ অক্টোবর দুপুরে জেলা প্রশাসন ও জেলার সমাজসেবা অধিদপ্তর জামালপুরের আয়োজনের জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন , জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, জেলা সমাজ সেবা কর্মকর্তা রোকানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিন, জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক সহ আরো অনেকে।
এ সময় বক্তারা ফ্যামিলি বিতরণ করার মাধ্যমে দেশের নাগরিকদের সরকার থেকে প্রাপ্ত সুযোগ-সুবিধা বিতরণের মাধ্যমে একটি পরিবারকে অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে আগামীর সুখী, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গঠনে কাজ করবে বলে আলোকপাত করা হয়।
জামালপুর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের ১৭৫ জন তথ্য সংগ্রহকারী অংশগ্রহণ করবে বলে সমাজসেবা কার্যালয় থেকে জানানো হয়েছে।