মদাপুরে ১৩ পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদের সঙ্গে বিএনপির মতবিনিময়

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

 

জুয়েল সরদারঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা করেছে ইউনিয়ন বিএনপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মদাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের গান্ধীমারা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের দিকনির্দেশনায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হালিম সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান বক্তব্য রাখেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে মদাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ মিজানুর রহমান,উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল কবির কুন্নু, মদাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির, মদাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন খাজা, সমাজসেবক এস এম নাসিরুল ইসলাম বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এছাড়াও মতবিনিময় সভায় ইউনিয়নের ১৩ টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বক্তব্য রাখেন।

সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে পূজামণ্ডপের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় মদাপুর ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।