জাতির সংবাদ ডটকম।।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর নিকট ৭০ লক্ষ্য দোকান ব্যবসায়ী মালিকদের সাথে দুই কোটি ৫০ লক্ষ কর্মচারীর কথা বিবেচনা করে সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল খোলার সময় সকাল ৯ টার পরিবর্তে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৮০:০০ ঘটিকা পর্যন্ত ঢাকা সহ বাংলাদেশের সকল দোকান খোলা রাখার বিষয়টি পুনঃ বিবেচনার জন্য প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো” বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি”র সভাপতি নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান দিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সহ বাংলাদেশের সকল সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল খোলার সময় সকাল ৯ টার পরিবর্তে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৮০:০০ ঘটিকা পর্যন্ত খোলা রাখার বিষয়টি পুনঃ বিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করছি।
হোটেল ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতা বহির্ভূত থাকবে।