জাতির সংবাদ ডটকম।।
খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম।
এই বিজয়ে তার বহুমাত্রিক ব্যক্তিত্ব- শিক্ষা, আইন, ব্যবসা ও গণমাধ্যমে সমান দক্ষতার উপস্থিতি রয়েছে।
নির্বাচনে ঢাকা অঞ্চল থেকে পরিচালক পদে ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাসনোভা মাহবুব সালাম।
এই প্রথমবার রিহ্যাবের নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। আর বহুমাত্রিক ব্যক্তিত্বের গুণেই তিনি আবাসন খাতের এই সংগঠনের কেন্দ্রবিন্দুতে স্থান করে নেন।
তাসনোভা মাহবুব সালাম একাডেমিক উৎকর্ষ, পেশাগত নেতৃত্ব এবং গবেষণামূলক কাজের মাধ্যমে নিজেকে একটি শক্তিশালী ও প্রভাবশালী অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন।