জাতির সংবাদ ডটকম।।
রাজধানীর মুগদার মান্ডা এলাকার একটি বাসার বেজমেন্ট থেকে পলিথিন মোড়ানো এক ব্যক্তির ৭ টুকরে শরিরের খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মাথা পাওয়া যায়নাই।
রোববার (১৭ মে) বেলা দেড়টার দিকে মুগদা থানা পুলিশ খণ্ডিত দেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ওই মুহূর্তে পুলিশ নিহতের বয়সও নির্ধারণ করতে পারেনি।
মুগদা থানার উপ পরিদর্শক (এস আই) মোহাম্মদ আবু রায়হান জানান, খবর পেয়ে মান্ডা ১ম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বাসার বেজমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেখানে ৭ খণ্ড টুকরো গুলি পাওয়া যায়। তবে তার মাথা পাওয়া যায়নি। দেহটি পচাগলা অবস্থায় রয়েছে। নারী ভুঁড়ি বেরিয়ে ছিল ।
তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ৬ দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর টুকরো করে পলিথিনে ভরে ওই বাসার বেজমেন্টে ফেলে রেখে খুনিরা পালিয়ে যায়। আমরা ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে যাচাই বাছাই করা হচ্ছে।