জাতির সংবাদ ডটকম :
সেবা, মানবতা, উন্নয়ন—আমাদের অঙ্গীকার’ স্লোগান উল্লেখ করে বেগম খালেদা জিয়া সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
আজ ১৬ আগস্ট ২০২৬, রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর মেহেরবা প্লাজা, তোপখানা রোডে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বেগম খালেদা জিয়া সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি।
সিনিয়র সহ সভাপতি লায়ন মো: মাসুদুর রহমান এর সঞ্চালনায় কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শাহজাহান সম্রাট ও ছাত্রনেতা মো: জয়নাল আবেদীন ।
আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল রহিম, সহ-সভাপতি একরাম হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ,এডভোকেট সাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক এইচ এম কামাল হোসেন আন্তর্জাতিক সম্পাদক মোঃ একরাম হোসেন জনি,মহিলা সম্পাদক ফাহমিদা নাসরিন, সমাজ কল্যাণ সম্পাদক মোসা: নাছিমা আক্তার, দপ্তর সম্পাদক সোহরাব হোসেন, সহ আন্তর্জাতিক সম্পাদক নাসিমা আক্তার মমিতাসহ নেতৃবৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাবের ইমাম মোঃ মনিরুজ্জামান।