মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি মনোনয়নে অভিনন্দন ও কৃতজ্ঞতা

বুধবার, আগস্ট ১৯, ২০২৬

 

বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, বিএনপি পরিবারের দীর্ঘদিনের ধারক-বাহক, বহুমুখী প্রতিভার অধিকারী এবং দীর্ঘ সময় ধরে বিএনপির মহাসচিব হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। একই সঙ্গে নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনার উত্তরাধিকার বহনকারী বিএনপি আজ একটি নতুন রাজনৈতিক অভিযাত্রার মধ্য দিয়ে বাংলাদেশকে অন্ধকার ও অনিশ্চয়তার চোরাগলি থেকে বের করে উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দল ও রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা, দক্ষতা ও যোগ্যতার সমন্বয় ঘটিয়ে একটি সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।

মনে হচ্ছে, এরই অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটিতেও অভিজ্ঞ, যোগ্য, বিশেষজ্ঞ ও রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দলকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় দীর্ঘদিনের পরিচিত ও রাজপথের পরীক্ষিত নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, একসময়ের রাজপথের সাহসী সৈনিক ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, বুদ্ধিজীবী ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ এবং বিশিষ্ট চিকিৎসক, দীর্ঘ ১৭ বছরের লাঞ্ছনা-বঞ্চনার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক, পেশাজীবী পরিষদের অন্যতম নেতা ডা. ফরহাদ হালিম ডোনারকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করায় দলের চেয়ারম্যান ও স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

আমি বিশ্বাস করি, এসব অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তির জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা, অভিজ্ঞতা ও মূল্যবান পরামর্শ বর্তমান সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগাবে। তাঁদের অভিজ্ঞতা ও রাজনৈতিক-সামাজিক প্রজ্ঞা দেশ ও জাতির কল্যাণে বিশেষ ভূমিকা রাখবে এবং একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের পথকে আরও সুগম করবে।

পরিশেষে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য অসামান্য অবদান রাখা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও দোয়া জ্ঞাপন করছি।

মহান আল্লাহ নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সবাইকে সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা দান করুন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর নতুন দায়িত্ব পালনের তৌফিক দান করুন—আমিন।

শুভেচ্ছা ও অভিনন্দনে —

মোঃ হারুনুর রশিদ
সিনিয়র যুগ্ম আহবায়ক
ঢাকা মহানগর বিএনপি (দক্ষিণ)
ও সাবেক কমিশনার মতিঝিল।