জাতির সংবাদ ডটকম।।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বগুড়া উত্তর ও দক্ষিণ জোনের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ রফিকুর ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বগুড়া জোনাল অফিসে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বগুড়া উত্তর জোনের জোনাল ম্যানেজার রুহুল আমিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ রফিকুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জোনের জোনাল ম্যানেজার মাহমুদুল আলম, দক্ষিণ জোনের জোনাল ম্যানেজার সরোয়ার হোসেন এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিপি জিএম শাহীনুর রহমান।
সভায় বগুড়া উত্তর ও দক্ষিণ জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের সার্বিক কার্যক্রম, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সভায় ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার ওপর জোর দেওয়া হয়।
মতবিনিময় সভায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।