মৌলভীবাজার প্রতিনিধি: বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈশাখী উৎসব–১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে তিনদিনব্যাপী শিশু–কিশোর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ শিশু উদ্যানে আগামী ১৪, ১৫ ও ১৬ এপ্রিল ২০২৬ তিনদিনব্যাপী এসব প্রতিযোগিতা […]